প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্রের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ঘটনায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকিসহ ৪০ জন আহত হয়েছে বলে দাবি করেছে দলটি।
বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানায়, গণতন্ত্র মঞ্চের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবলায়ের অভিমুখী মিছিলের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি পল্টন হয়ে জিপিওর সামনে পৌঁছানোর পরপরই শতাধিক পুলিশ মিছিলের অতর্কিত লাঠিচার্জ করে মঞ্চের অন্তত ৪০ জনকে আহত করে।
পুলিশের লাঠিচার্জের পরেও আহত নেতাকর্মীরা যখন সেখানে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের কর্মীদের ন্যাক্কারজনক হামলার বর্ণনা দিচ্ছিলেন, তখন আবারো তারা হামলা করে।
হামলায় আহত অন্যরা হলেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, আবু হাসান টিপু, জামাল সিকদার, হাসিবুর রহমান রুবেল, শৈশব আহমেদ, স্বাধীন মিয়া, ইমাম হোসেন, আহসান বিল্লাহ, নান্টু দাশ, আইয়ুব আলী, ইসমাইল হোসেন।
এ ছাড়া গণসংহতি আন্দোলনের মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূইয়া, মিজানুর রহমান মোল্লা, ছাত্র ফেডারেশনের মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ছাত্র ফেডারেশন নেতা আরমানুল হক, আল-আমিন রহমান, সাইদুর রহমান, আখতার হোসেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমম্বয় কমিটির সদস্য শেখ নাসির উদ্দীন, সদস্য মহসিন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সমম্বয়ক আহমেদ ইসহাক, নাগরিক ঐক্যের সদস্য রাজ্জাক সজিব ও যুব ঐক্যের সদস্য শামীম আহম্মেদসহ অনেকে আহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
১ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে