ডেস্ক, রাজনীতি ডটকম

তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম। একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক বলেন, ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে ২৪- এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২, ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে।
সারাজিস বলেন, ‘১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিলেন। তাদের বাধা দেয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেয়া হয়েছে। আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই আছে কিন্তু বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা করার দরকার ছিল, বাংলাদেশ সরকার এখনো সেটি করতে পারেনি। রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে