রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ মে) রাত আটটার পর ক্যাম্পাসের পরিবহন মার্কেট ও প্যারিস রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বামপন্থী ছাত্র সংগঠনের চার নেতা ও একজন সাংবাদিক আহত হয়েছেন।
আহতরা হলেন— ছাত্রগণমঞ্চের সভাপতি নাসিম সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কাইসার আহমেদ ও আহমেদ ইমতিয়াজ সৈকত এবং সাংবাদিক নোমান ইমতিয়াজ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে ছাত্র জোট মশাল মিছিলের আয়োজন করে। একই সময়ে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে শিবিরের মিছিলও হয়। পরিবহন মার্কেটে প্রথম দফা ও পরে প্যারিস রোডে দ্বিতীয় দফায় দুই পক্ষ মুখোমুখি হয়। এ সময় ইটপাটকেল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘মিছিলে প্রায় সবাই আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সাল বলেন, ‘এটি তাদের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে শাহবাগ বিরোধী ঐক্যের অংশ হিসেবে তাদের কর্মীরা মিছিলে যোগ দেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে