প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আগামী ৬ জানুয়ারি ফরিদপুরে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করবেন। এদিন বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ওই সমাবেশে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে বক্তব্য রাখবেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু। এতে অন্যান্য সমন্বয়করাও থাকবেন বলে জানান।
আবরার নাদিম ইতু বলেন, ‘সারা দেশের ন্যায় ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সমাবেশ করবেন। এতে যোগ দেবেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে এবং আগামী ৪ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
এর আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় সমন্বয়কদের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও করেছেন। শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটোরিয়ামের সামনে এই প্রস্তুতি সভা করেন তাঁরা। এতে সভাপতিত্ব করেন জেলার সমন্বয়ক নিরব ইমতিয়াজ শান্ত। তাঁরা ওই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে