ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল: ইনকিলাব মঞ্চ

ঢাবি প্রতিনিধি
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। ছবি: রাজনীতি ডটকম

ইসরায়েলকে ‘দখলদার জায়োনিস্ট’ আখ্যা দিয়ে ইরানে দেশটির হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল বলে আখ্যায়িত করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাম মঞ্চ এ সমাবেশ আয়োজন করে।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা দেখতে পাই— আমেরিকা একদিকে মানবতার বুলিয়ে আওড়ায়, অন্যদিকে তারা ইসরায়েলকে দিয়ে হামলা চালায়। আমরা সবাই জানি, আমরিকার মদত ছাড়া ইসরায়েল কোনো হামলা করে না। এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে আত্মরক্ষার নামে নিরপরাধ শিশু হত্যাসহ গাজা ও পশ্চিম তীর দখল করে নেয়।

জাবের বলেন, আজ তারা ইরানের ওপর হামলা করছে। আজ সৌদি আরবসহ মুসলিম বিশ্বের যারা নিরবে বসে আছেন তাদের বলে দিতে চাই— ইসরায়েলের কিন্তু একসময় ইরানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তবু তারা আজ ইরানের ওপর হামলে পড়েছে। একদিন দেখবেন ইরানের মতো আপনাদের ওপরও হামলা করবে ইসরায়েল। তখন আপনারা কিছুই করতে পারবেন না।

ভারতের প্রসঙ্গ টেনে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, আমাদের দক্ষিণ এশিয়াতেও একটি ইসরায়েল আছে। মোসাদ যেভাবে ইরানকে গ্রাস করেছে, ঠিক তেমনি এই বাংলাদেশেও অনেক দালাল রয়েছে, যারা এ দেশে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায়। এই গাদ্দারদের বিতাড়িত না করলে আমাদের অবস্থাও খারাপ হবে। আমরা দেশের মিলিটারিসহ সবাইকে বলব, ভারতের এ দালালদের বিরুদ্ধে সতর্ক থাকবেন।

ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুল বলেন, আজ ইসরায়েল ও অবৈধ শক্তিরা ফিলিস্তিন, কাশ্মির রক্তাক্ত করেই ক্ষান্ত হয়নি, তারা বাগদাদ নিয়েই ক্ষান্ত হয়নি, তারা এখন আমাদের তেহরানের দিকে হাত বাড়িয়েছে। আমরা তাদের এ হাত ভেঙে দেবো। আমরা দেখতে পাচ্ছি, তারা আজ মধ্যপ্রাচ্যে। সেখান থেকে তারা একসময় এই বাংলাদেশেও এসে পৌঁছাবে। কিন্তু তা আমরা হতে দেবো না। আমরা বিশ্ব মুসলিম ভাইদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের প্রতিহত করুন।

চট্রগ্রাম বিশ্বিবদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য নিয়াজ মাখদুম বলেন, আজ যারা মানবতার বুলি আওড়াচ্ছে তাদেরই দেখতে পাই ফিলিস্তিন, কাশ্মির ও তেহরানে হামলা চালাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, সারা বিশ্বে শান্তি চাই। আজ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা বলে যে তা তাদের জন্য হুমকিস্বরূপ। কিন্তু বিপরীতে তারাই এসব অস্ত্র ব্যবহার করছে।

নিয়াজ আরও বলেন, আমরা চাই, গোটা বিশ্বের মুসলিম রাষ্টগুলো এক হোক। তা না হলে পৃথিবী থেকে মুসলিম নামটি একসময় বিলীন হয়ে যাবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে