‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে আসছে বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠন

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৯
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্থানীয় একাংশ নতুন একটি ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এখনো নাম চূড়ান্ত না হলেও সংগঠনটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ সংগঠনের ঘোষণা দেন।

এ সময় নতুন ছাত্র সংগঠনের সাধারণ রূপরেখা তুলে ধরেন আবু বাকের। জানান, তারা সংগঠনটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনমত জরিপ করবেন। জনমত জরিপ থেকেই নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার। সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চলে আসা বিভাজনের রাজনীতির পৃষ্ঠপোষক ও সুবিধাভোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরাচারের দখল। বিভাজনের রাজনীতি বায়বায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আব্দুল কাদের বলেন, এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মনন দখলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। তরুণদের ভাবতে দেওয়া হয়নি দেশকে নিয়ে, সমাজকে নিয়ে, তাদের অধিকার নিয়ে। লেজুড়বৃত্তিক রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ কীভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল, আমরা জুলাই গণঅভ্যুথানে দেখেছি।

এই সমন্বয়ক আরও বলেন, বিগত দিনের রাজনীতি একটি মেরুদণ্ডহীন শিক্ষকসমাজ ও ভঙ্গুর শিক্ষাব্যবস্থা তৈরি করেছে। ক্ষমতার এই ভাগ-বাঁটোয়ারার আড়ালে চাপা পরে গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা, তাদের চাওয়া-পাওয়া। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার রাজনীতি প্রত্যাখ্যান করে ছাত্রসমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত প্রস্তাবনা অত্যন্ত জরুরি।

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে আবু বাকের মজুমদার বলেন, আমাদের লক্ষ্য— আদর্শিক বাইনারির সাংস্কৃতিক দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যপন্থি ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্ররাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যয়ন করা হবে না।

আবু বাকের আরও বলেন, আমাদের জুলাই-আগস্ট গণঅভুথানের ভিত্তি সবার অংশগ্রহণে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলই আমাদের ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণ করবে। তবে নতুন এই ছাত্রসংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না। নতুন রাজনৈতিক দলও তাদের মাদার পার্টি হবে না। নতুন ছাত্র সংগঠনটি স্বতন্ত্রভাবে কাজ করবে এবং সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে