বিমানের এমডি জাহিদুল ইসলামকে ওএসডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অতিরিক্ত সচিব জাহিদুল ইসলামকে ওএসডি করে বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২৬ মে বিমান এয়ারলাইন্সের এমডি নিয়োগ পেয়েছিলেন জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে ব্যাপক রদবদল এসেছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়া গত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

১ দিন আগে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

১ দিন আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

২ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে