প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ সময় বন্ধ থাকার পর দ্রুতই দেশে শুরু হবে ট্রেন চলাচল। কিন্তু ট্রেন চলাচল শুরু হলেও আন্দোলনে ক্ষতিগ্রস্ত দুটি আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। গত ১৯ জুলাই ও গত ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) ট্রেনের ৬টি কোচের জানালার জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেনের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজার গ্লাস এবং পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা সময়সাপেক্ষের ব্যাপার।
ট্রেন চলাচল চালু করা হলে জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেন ঢাকায় থাকা অতিরিক্ত রেক দিয়ে পরিচালনা করা যাবে।
এ অবস্থায়, জামালপুর এক্সপ্রেস ও পরাবত এক্সপ্রেস ট্রেন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভূয়াপুর-ঢাকা রুটে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
১ দিন আগে
নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১ দিন আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে