বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘বিডিআর বিদ্রোহের’ দায়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) চাকরিচ্যুত সদস্যদের বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করেন বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। আর এর দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের ওপর চাপিয়ে দেওয়া হয়।

তাই তাঁরা বিদ্রোহের কলঙ্ক মুছে দিয়ে পুনরায় সীমান্ত বাহিনীতে নিয়ে স্বাভাবিক জীবন-যাপন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নতুন সরকারের কাছে। পাশাপাশি তারা বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা দাবি করেন, ১৫ বছর সারা বাংলাদেশে চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়নি। অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।

মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

২০ ঘণ্টা আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

১ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে

মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থা

৩ দিন আগে