প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ চতুর্থ দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। তিন দিন থেকে একই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন কয়েক শ শিক্ষার্থী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছি অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে। আমরা এটার যৌক্তিক সংস্করণ চাই। আমরা মনে করি, এই দেশে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী ও আদিবাসীরা রয়েছে; তারা এই কোটার মূল দাবিদার। কিন্তু স্বাধীনতার এত বছর পরে যখন মুক্তিযোদ্ধার পরিবারের নাতি-নাতনিরা চাকরি করছে তারা আসলে এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধা ভোগ করার অধিকার রাখে না। তাই আমরা মনে করি, এই কোটার যৌক্তিক সংস্কার করে মানুষের সামনে একটা সুন্দর সমাধান রাষ্ট্র তুলে ধরুক।’
তারা আরও বলেন, সংবিধানের ৩২নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘চাকরির ক্ষেত্রে সবাই সমতা পাবে। আজকে আমরা এই ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। আমরা মনে করি, হাইকোর্ট আমাদের ছাত্রসমাজের বিরুদ্ধে যে শুনানি করেছেন সেটা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট এ ব্যাপারে কোনো সাংবিধানিক তথ্য দিতে পারেনি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে