ডেস্ক, রাজনীতি ডটকম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ লিখেছেন, একটি পরিবার দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা-কর্মীদের উসকে দিচ্ছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে মারধরের একটি প্রতিবেদনের ছবির স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ।
পোস্টে সোহেল তাজ লেখেন, ‘একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-অগাস্ট গণঅভুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষেকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামীলীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা কর্মীদেরকের উস্কিয়ে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে- তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।`
উল্লেখ্য, শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বিকেলে গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এরপর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এক জায়গায় গণজমায়েত কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুর বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
২ দিন আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।
৩ দিন আগে
রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে