প্রতিবেদক, রাজনীতি ডটকম

পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে জড়ো হচ্ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা। এর কাছেই মধুর ক্যান্টিনের সামনে সমবেত হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে আন্দোলনকারীরা কয়েক দিন ধরে যে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ শুরু করছেন, সেখানে আজকে অন্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। প্রথম দুই দিন রবি ও সোমবার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাঁদের এই কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে।
আজ বিকেল সাড়ে ৩টা থেকে আবারও অবরোধের কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের। তবে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হতে কিছুটা সময় নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে আসছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে কয়েক শ শিক্ষার্থী সমবেত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে যাত্রা করার ঘোষণা দেয়া হচ্ছে।
আন্দোলনকারীদের এই সমাবেশ থেকে ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেয়া হচ্ছে।
অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীদের দলে দলে এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হচ্ছেন। সেখানেও কয়েক শ ছাত্রলীগের সমাবেশ দেখা গেছে। ছাত্রলীগ নেতাকর্মীরা কী করবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়া হয়নি।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে