প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইতোমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
এবার সাকিব আল হাসানের হত্যা মামলার বিষয়টি উঠেছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সোমবার (২৬ আগস্ট) প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলেন একজন সাংবাদিক।
প্রেস ব্রিফিংয়ে শুরুতেই বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। তিনি বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।
বিৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্য ১২ লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে এবং এ সংক্রান্ত ৮০ মিলিয়ন মার্কিন ডলার তহবিলের মাত্র ২০ শতাংশ গৃহীত হয়েছে।
পরে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে আরেক সাংবাদিক বলেন, তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনটি প্রশ্ন করবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত দেড় সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা হয়েছে।
তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দুঃখিত। আমি প্রশ্নটি বুঝতে পারিনি।
প্রশ্নকারী আবার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় ৫০ লাখ বাংলাদেশির বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতির মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন। যিনি দেশের বাইরে আছেন। এ ছাড়া আসামিদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা কী?
প্রশ্নকারী বলেন, এই প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে ভিন্নমতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কি?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা যায়, তা করবে।’
আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ার দুই সপ্তাহ হলো। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেননি।
জবাবে জাতিসংঘ স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার প্রতিটি বিষয়ে, ঘণ্টায় ঘণ্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারেন না। তিনি মনে করেন, প্রশ্নকারীর প্রথম প্রশ্নে যে উত্তর তিনি দিয়েছেন, তা তার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য।
এবার প্রশ্নকারী বলেন, এবার প্রশ্ন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। মুখপাত্র ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, হ্যাঁ, তিনি বন্যা নিয়ে বলেছেন।
প্রশ্নকারী বলেন, বাংলাদেশ আর্থিক ও খাদ্য সহায়তা পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের আছে কি?
জবাবে মুখপাত্র ডুজারিক বলেন, তিনি ইতিমধ্যে বলেছেন, জাতিসংঘের মানবিক কার্যক্রম বাংলাদেশে আছে। তারা ইতিমধ্যে ৭ লাখ মানুষকে সহায়তা দিয়েছে।

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১৬ ঘণ্টা আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
১ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে
বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থা
৩ দিন আগে