বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

‘৩১ ডিসেম্বর ঘোষণাপত্রের পাশাপাশি আ.লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৯

জুলাই বিপ্লবের ঘোষণা পত্র আগামী ৩১ ডিসেম্বর দেয়া হবে। এছাড়া সেদিন আওয়ামী লীগকে ‘নাৎসি বাহিনী’ র সংগঠন হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেয়া হবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এসব কথা জানান।

সমন্বয়করা বলেন, ছাত্র-জনতার উপস্থিতিতে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক ও দালিলিক স্বীকৃতির দাবিতে সেই দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা আসবে। সেই দিন শহীদের পরিবার ও আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবেন। একই সঙ্গে শহীদ মিনারে সমবেত হবেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি। এই ঘোষণাপত্র আগামী নির্বাচন, রাষ্ট্রসংস্কার ও জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারসহ নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়েই বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেয়া হবে।

সারজিস আলম জানান, আগামী ৩১ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবেন তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৩ দিন আগে