প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন শুরুর তারিখ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর অনলাইন আবেদন শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার আবেদন ফি কমানো, মৌখিক পরীক্ষার নম্বর কমানো এবং সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আবেদন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি ২০০ টাকা, মোখিক নম্বর ১০০ এবং বয়সসীমা ৩২ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়। ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
২ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
২ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে