প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আ.লীগের সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে লেক ওয়ার্থ সিটিতে প্যারাডাইস ইন্ডিয়ান রেস্টুরেন ক্র্যাজি মারিয়োতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মুজিব উদ্দিন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে যুক্তরাষ্ট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বাংলাদেশ থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বলেন, ১৯৪৯ সনের ২৩ জুন সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। ‘৫২ সনের ভাষা আন্দোলন, ৬৬’র ৬দফা, ৬৯’র গণঅভুত্থ্যান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান। দুর্যোগ, মহামারি, ঘূর্নিঝড়, বন্যা, খরা, অতঃপর করোনা মহামারীতে সর্বদা আওয়ামী লীগ মানুষের পাশে ছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছেন তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী শেখ হাসিনার নেতৃত্বকে আরো সমাদৃত করতে প্রবাসের সকলকে একযোগে কাজের আহবান নিয়ে এসেছে।

আলোচনায় আরো অংশ গ্রহন করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতা নাফিজ আহমেদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, লিটন খান, রানা খান, আলহাজ্ব ফারুক আহমেদ, শেখ বাবুল, এম রহমান জহির, ওসমান চৌধুরী অপু, মোঃ দিদারুল আলম, সাজ্জাদ হাসান, আনোয়ারুল খান দীপু, মোঃ সাজ্জাদ, বাপ্পী চৌধুরী, আলী আক্কাস, তাজরুল ইসলাম তাজ, সাইদ মাহবুব, সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আশরাফ কামাল, ফ্লোরিডা ষ্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন, সহ-সভাপতি আনোয়ারুল করিম শাহীন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদসহ নেতৃবৃন্দ। এ উপলক্ষে মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে