কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে সেসব দেশের প্রচলিত আইন ভঙ্গের জন্য গ্রেপ্তার হয়েছেন অনেকেই।
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকালে ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বিক্ষোভকালে সৌদি আরবে প্রায় ১০ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের উদ্দেশে দুবাই কনস্যুলেট গত ২০ জুলাই এক জরুরি বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো ধরনের গণজমায়েত, মিছিল ও স্লোগান দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আইনে গণজমায়েত হওয়া, স্লোগান দেওয়া, গুজব রটানো এবং ভিত্তিহীন তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ পরিস্থিতিতে, প্রবাসী সব ভাই-বোনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর অনুরোধ জানানো যাচ্ছে। আইন ভঙ্গকারীরা ভিসা বাতিলসহ জেল-জরিমানা এমন কী দেশে প্রত্যাবাসনের মতো শাস্তির সম্মুখীন হতে পারেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভকালে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন। আরব আমিরাতে গ্রেপ্তারের পর শাস্তিও দেওয়া হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
২ দিন আগে
সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
৩ দিন আগে