মাদারীপুর-১ আসনে কামালের মনোনয়ন স্থগিত করল বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৮: ০৯
কামাল জামান মোল্লা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করার পরদিনই তা স্থগিত করেছে বিএনপি। এ সিদ্ধান্তের পেছনের কারণ জানায়নি দলটি। কামাল জামান মোল্লার বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলটির শীর্ষ নেতা ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ আছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামালের প্রার্থিতা স্থগিতে দলীয় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মুরাদ হাসান (বাঁয়ের ছবি) ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের (ডানের ছবি) সঙ্গে কামাল জামান মোল্লা। ছবি: ফেসবুক থেকে
আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মুরাদ হাসান (বাঁয়ের ছবি) ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের (ডানের ছবি) সঙ্গে কামাল জামান মোল্লা। ছবি: ফেসবুক থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এর আগে সোমবার কামাল জামান মোল্লাকে মাদারীপুর-১ আসনের প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কামাল জামান মোল্লাকে মাদারীপুর-১ আসনের প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
কামাল জামান মোল্লাকে মাদারীপুর-১ আসনের প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর লাভলু সিদ্দিকীর সমর্থকরা সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল ব্যাহত হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে ফ্যাশন হাউজ ভাসাভির মালিক কামাল জামান মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির শীর্ষ নেতা, মন্ত্রী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সঙ্গে সখ্যতার অভিযোগ আছে। গত ৫ আগস্টের পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

২ দিন আগে

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও জানানো হবে শ্রদ্ধা। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

৪ দিন আগে

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

৫ দিন আগে