বিএনপি সংবিধান-বিচার বিভাগ কিছুই মানে না: নৌপ্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার দিনাজপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নৌপ্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের নিরাপত্তা দেয়, বিএনপি তাদের নির্মমভাবে হত্যা করেছে। তারা বিচার বিভাগকে মানে না, সংবিধান মানে না, সংসদ কিছুই মানে না। যে কারণে তারা প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। তারা যদি এসব কিছু না মানে, তাদের জায়গা বাংলাদেশে নয়, পাকিস্তানে।

প্রতিমন্ত্রী শুক্রবার দিনাজপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলহত্যা দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার ধারাবাহিক ঘটনা জেলখানা হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যার যে উদ্দেশ্য, সেটি সফল করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় জেলখানায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাষ্ট্রের সহযোগিতায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দেয়ার জন্য এ হত্যাকাণ্ড।

খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগ জনতার দল। আওয়ামী লীগ দেশ মাতৃকার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ২০২৩ সালের আজকের দিনে দাঁড়িয়ে বলছি- সেই ঘাতক, খুনিরা এবং তাদের নেতৃত্বদানকারীরা আজ কোথায়? তাদের আইন দিয়ে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, তাদের সাংবিধানিকভাবে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, তাদের মার্শাল সরকার জিয়া, এরশাদ, খালেদা জিয়া রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু রক্ষা করতে পারে নাই। এটাই ইতিহাসের শিক্ষা।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবার, জাতীয় চার নেতা জনগণের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। সেখান থেকে কেউ কেড়ে নিতে পারেনি। ২০২৩ সালের আজকের দিনে সেটা প্রমাণ করে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ যেই শক্তি দিয়ে বাংলার মানুষকে নিয়ে প্রতিবাদ করেছিল, একই শক্তি দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে অংশ নেবে জনগণ এবং পরবর্তী সরকার গঠন করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন- কোনো সন্ত্রাসী বা জঙ্গির সঙ্গে সংলাপ হতে পারে না। তাই আসুন, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা এই ঘাতক খুনি জঙ্গি সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করে এই বাংলাদেশে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার আদর্শকে বাস্তবায়ন করব, সেটাই হোক আমাদের জেলহত্যা দিবসের শপথ।

জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি অ্যাড. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে