প্রতিবেদক, রাজনীতি ডটকম

বহিস্কার হওয়ার বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) বাংলাদেশ শাখা। তবে, বাংলাদেশ শাখা দায় এড়িয়ে গেলেও ইসকনের প্রধান শাখা সংগঠন থেকে বহিস্কৃত এই পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। এতে তারা বলেছে, ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।
এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই। আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না।
এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।
গত সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিতর্কিত এই হিন্দু পন্ডিতকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলার পর কারাদণ্ডাদেশ দেওয়া হলে আদালত চত্বরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে চিন্ময় সমর্থকদের বর্বর হামলায় প্রাণ হারান সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে