ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই লক্ষ্যে আজ মঙ্গলবার (২৩ জুন) সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই সব সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে দপ্তরের দায়িত্বে থাকা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, "বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে চায়।"

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

কোনো রাজনৈতিক দল বা মহল আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে যুবদলের কোটি কর্মী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন এই যুবদল নেতা। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যুবদল রাজপথে 'পাহারাদারের' ভূমিকা পালন করবে জানিয়ে তিনি নেতাকর্মীদের শান্ত ও সুশৃঙ্খল থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

রাজনীতি/এসআর

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে

রিসোর্টকাণ্ডের ব্যাখ্যা দিলেন মামুনুল হক, বললেন শেখ হাসিনার ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’ নিয়ে দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ ঘটনাকে ‘শেখ হাসিনার ষড়যন্ত্র’ এবং ‘ব্যর্থ প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন করেছেন।

৩ দিন আগে

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এ ছাড়া তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান তিনি।

৬ দিন আগে