প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপিকে ‘সন্ত্রাসীদের দল’ আখ্যা দিয়ে দলটির সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সংলাপের পার্ট শেষ হয়ে গেছে। এক সময় বলেছিলাম শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।
রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দল আবার কে? সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। এবার আরও প্রমাণ করেছে। তারা আগুন সন্ত্রাসে দল। এখন তারা যা করেছে, এরপর আর সংলাপের পরিবেশ নাই।
বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছে মন্তব্য করে কাদের বলেন, তাদের দেখা যায় না। বিএনপির এক কোটি নেতাকে ঘর ছাড়া করা হয়েছে, আর আট হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে—এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কাছে সেই তালিকা দেব। তাদের এক কোটি ঘর ছাড়া, আট হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারে কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির থাবা থেকে রক্ষার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এমনিই ভয়ে আছে।
২৮ অক্টোবর বিএনপির নেতাদের নির্দেশে সন্ত্রাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিচার হতেই হবে। ২৮ অক্টোবর পুলিশ পিটিয়ে হত্যা করেছে। এই অপরাধের কি ছাড়া দেওয়া হবে? না, ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের পিটিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে না? তাদের কি ছাড় দেওয়া উচিত?
তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী থাকুক না বাইরে। দু-একজন কথা বলার লোক থাকা দরকার। তবে ইচ্ছে থাকলেও অনেক সময় গ্রেপ্তার করা যায় না। তাদের তো বিভিন্ন সারির নেতারা রয়েছে। তাদের আসল নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আছেই। সে স্কাইপে বিদেশ থেকে নির্দেশ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১২ দেশ পোশাক নেবে না, এটা গুজব। এ খবরের কোনো ভিত্তি নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে