নিত্যপণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম
নাহিদ ইসলাম। ফাইল ছবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে বর্তমান সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। একই সাথে দেশের চলমান জ্বালানি সংকট, সরকারের অব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ‘‎তেল-গ্যাস সংকট না কমলে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না।’‎

নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।’

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’

এছাড়া, প্রেস কনফারেন্স করে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে নিয়েছে শেখ হাসিনা; এর জবাবদিহি ছাড়া প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারবেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।‎

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আবদুর রাজ্জাকের মূল্যায়নের প্রসঙ্গ তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তার অবস্থান এবং জাতির কাছে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ। তার সেই অবস্থান আরও আগে স্পষ্টভাবে সামনে এলে এ বিষয়ে অনেক প্রশ্নের অবসান হতে পারত বলে তিনি উল্লেখ করেন।

২০ ঘণ্টা আগে

ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান ভিয়েতনামের রাষ্ট্রদূত। একই সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান তিনি। আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

২ দিন আগে

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। বলা হয়, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব থাকবে। তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্ব দিয়েছেন বলে বৈঠকে উল্লেখ

২ দিন আগে

গণমাধ্যম মালিকদের বেতন-ভাতা দেওয়ার সক্ষমতা যাচাই প্রয়োজন: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। গণমাধ্যমের জন্য নীতিমালা থাকা প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি।

২ দিন আগে
Advertisement