হলে হলে জুমার নামাজ আদায়, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় প্রার্থীদের

ঢাবি প্রতিনিধি
শুক্রবার অমর একুশে হলে জুমার নামাজ পড়েন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। ছবি: রাজনীতি ডটকম

ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারে জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আগের তিন দিনের ধারাবাহিকতায় ছুটির দিনেও প্রার্থীরা ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। ক্লাস বন্ধ থাকায় এ দিন তাদের প্রচারের পুরোটাই ছিল হলকেন্দ্রিক। বিশেষ করে ছেলেদের হলে জুুমার নামাজ আদায় করে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রায় সব মুসলিম প্রার্থী।

ছয় বছরের বিরতিতে আগামী ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন। এই নির্বাচনের প্রার্থীরা গত মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে প্রচারের নামার সুযোগ পেয়েছেন।

ভোটের প্রচারের চতুর্থ দিন শুক্রবার (২৯ আগস্ট) আবাসিক হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন প্রার্থীরা। নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিজয় একাত্তর হলে, জিএস প্রার্থী তানভীর বারী হামীম শহীদুল্লাহ হলে ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ অমর একুশে হলে প্যানেলের বাকি সদস্যদের নিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা ভোটারসহ হলের সব শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন।

DUCSU Election Campaign On Friday 29-08-2025 (2)

শুক্রবার বিজয় একাত্তর হলে জুমার নামাজ আদায় করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ছবি: রাজনীতি ডটকম

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদে’র জিএস প্রার্থী আবু বাকের মজুমদারসহ এ প্যানেলের একাধিক প্রার্থী জুমার নামাজ আদায় করেন শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে। নামাজ শেষে তারাও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, ভোট চান।

এ দিন ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বিজয় একাত্তর হলে ও ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলর ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় করেন।

প্রার্থীরা বলছেন, শুক্রবার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা সবাই হলেই অবস্থান করছেন। তাছাড়া জুমার নামাজেও শিক্ষার্থীরা প্রায় সবাই অংশ নিয়ে থাকেন। এ কারণে শুক্রবার জুমার নামাজ ঘিরেই প্রার্থীরা দিনের প্রথমার্ধের প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। একদিন বিরতি দিয়ে ৯ সেপ্টেম্বর সকাল থেকে ভোট নেওয়া হবে ডাকসু নির্বাচনের।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৪ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৮ দিন আগে