৩ দাবি নিয়ে ঢাবি উপাচার্য ভবনের সামনে আমরণ অনশনে বিন ইয়ামিন মোল্লা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৫, ১০: ১৮
৩ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অনশন করছেন ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ভবনের সামনে সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনার তিন দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন ছাত্রধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বুধবার (২১ মে ) দুপুর ১২টা থেকে শুরু করে বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন। ইয়ামিন ঢাবি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী।

অনশন চলাকালে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দেখা করতে যান ইয়ামিনের সঙ্গে। ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় অনশন দ্যদিনের জন্য স্থগিত করার আহ্বান জানান তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা তো আপনাদের ওপর চাপিয়ে দিচ্ছি না। আমরা বলছি, আপনারা ফ্লেক্সিবল থাকুন। আমাদের নির্বাচন কমিশন গঠন করা, ভোটার তালিকা হালনাগাদ করা, মনোনয়নপত্র দাখিল করা, মনোনয়ন বাছাই করা ও নির্বাচনের প্রচার মিলিয়ে যৌক্তিকভাবে ২৫ দিন বা ৩০ দিন বা ৪০ দিন দুই মাস সময় লাগতে পারে। আপনারা প্রকাশ করুন, আপনাদের কতদিন লাগবে।

ইয়ামিন আরও বলেন, এটি ৯৬ শতাংশ শিক্ষার্থীদের চাওয়া। এ জন্য আপনাদের তরফ থেকে যখন উপাচার্য স্যার এসেছিলেন তখন বলেছিলাম, এটা শিক্ষার্থীদের একটা চাওয়া এবং শিক্ষার্থীদের জানার আকাঙ্ক্ষা আছে। কিন্তু আপনারা তা শিক্ষার্থীদের জানাচ্ছেন না। এ কারণেই আমরা বলেছি, কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পারছে না অথবা পারলে কখন পারবে, কীভাবে পারবে সেটা সবার সামনে প্রকাশ করুক। শিক্ষার্থীরা সব জানুক। আমরা যদি আপনাদের মন্তব্যে সন্তুষ্ট হই তাহলে এই কর্মসূচি প্রত্যাহার করে নেব।

ইয়ামিন আরও বলেন, আমরা অনেক মিটিং করেছি। আর মিটিং করতে চাই না।এটা তো আমাদের কিছু ব্যক্তির বিষয় না যে আমরা বসলাম, আলোচনা করলাম। উত্তরটা তো সবাইকে দিতে হবে।

তার বক্তব্যের জবাবে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমি তোমাদের কথাগুলো শুনেছি। এগুলো আমাদের আরও যারা অংশীজন আছে তাদের সঙ্গে আলোচনা করব এবং পরে আবার তোমাদের সঙ্গে আলোচনা করব।

এরপর বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই আন্দোলনের পর আমাদের শিক্ষার্থীদের একটি বড় দাবি হলো- ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল কারও কাছ থেকে এমন কোনো বক্তব্য বা পদক্ষেপ আশা করি না যা আমাদের বিক্ষুদ্ধ করে।এর পরিপ্রেক্ষিতে কোনো বিশৃঙ্খলা ঘটলে এর দায়দায়িত্বও আমারা নেব না।

এরপর প্রক্টর বলেন, তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানাবেন। তবে উপাচার্য রাজশাহী অবস্থান করছেন এবং তিনি শুক্রবার ফিরবেন বলে জানান তিনি।

প্রক্টর অনুরোধ করে বলেন, যেহেতু আগামী শুক্রবারের আগে আমরা এ বিষয়ে আলোচনা করতে পারছি না, সেহেতু এই দুদিন শিক্ষার্থীরা যেন বিরতি দিয়ে তারপর আবার কর্মসূচি দেয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এই দুদিনে যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে?আপনারা চাইলেই তো জরুরি মিটিং করতে পারেন। আমরা অনেকবার আন্দোলন করেছি। এবার কোনভাবেই কর্মসূচি ছাড়ব না।

প্রক্টর বলেন, প্রথম দাবি সাম্য হত্যার বিচার নিয়ে আমরা সবাই কাজ করছি। আর ডাকসুর আলোচনা শুরু করার মতো মানসিক অবস্থায় আছি কি না, এটা নিয়ে ভাবতে হবে। আমরা তো রোডম্যাপ দেওয়ার পথেই ছিলাম। ১৩ মে আমাদের একটি সংলাপও হয়েছে এ নিয়ে। কিন্তু ওই রাতের মর্মান্তিক ঘটনার (সাম্য হত্যা) কারণে তা সাময়িক স্থগিত করা হয়েছে, বাতিল নয়। মানসিক ট্রমাটা কাটিয়ে উঠলেই আমরা কাজ শুরু করব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

২ দিন আগে

যমুনায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারেক রহমান

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।

৩ দিন আগে