চাকসুতে ৩ হলের ফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে শিবির

চবি প্রতিনিধি
চাকসুতে চলছে ভোট গণণা, সরাসরি দেখানো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসানো এলইডি স্ক্রিনে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এরই মধ্যে তিনটি হলের ফলাফল মিলেছে। তিনটি হলেই সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের প্রার্থীরা। সাধারণ সম্পাদক (জিএস) পদে একটি হলে ছাত্রদল, একটি হলে বামপন্থি বিভিন্ন সংগঠনের জোট এবং আরেকটি হলে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। তিন হলের ফল মিলিয়ে ভিপি পদে ছাত্রদল ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও তা শুরু হয় সাড়ে ৯টার দিকে। বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়ার কথা ছিল। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে লাইনে ছিলেন, তাদের ভোট শেষ হতে হতে সাড়ে ৪টা পেরিয়ে যায়। সন্ধ্যার পর শুরু হয়েছে ভোট গণণা।

রাত পৌনে ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আবাসিক হল শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।

ফলাফলে দেখা গেছে, এ হোস্টেলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন ৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ভিপি পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন। অন্যদিকে বামধারার ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া পেয়েছেন ২৬ ভোট।

এ হলে জিএস পদে এগিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা, তিনি পেয়েছেন ২৯ ভোট। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট।

রাত সোয়া ১১টার দিকে মাস্টারদা সূর্যসেন হলের ফলাফল পাওয়া যায়। নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, এ হলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের প্রার্থী, জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। একই পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট। জিএস পদে অবশ্য এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবিব, পেয়েছেন ১৭৫ ভোট। এ হলে ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।

দিবাগত রাত ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদে ডিন কার্যালয়ে অতীশ দীপঙ্কর হলের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. এনায়েত উল্যা পাটওয়ারী। এ হলে ভিপি ও জিএস— দুই পদেই এগিয়ে ছাত্রদল।

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট। ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ও ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ধ্রুব বড়ুয়া দুজনেই এ হলে ৯০টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট। এ পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট, শিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।

সব মিলিয়ে দুটি হল ও একটি হোস্টেলের ফলে ছাত্রদলের ভিপি প্রার্থী ৩৯৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রশিবিরের প্রার্থী দ্বিতীয় অবস্থানে রয়েছেন ২৪৭ ভোট নিয়ে। অন্যদিকে জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ২৮৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের প্রার্থী দ্বিতীয় অবস্থানে রয়েছেন ২৪১ ভোট নিয়ে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভাষা শহিদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

১ দিন আগে

প্রথমবার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জামায়াতের

স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও এই প্রথম শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন।

২ দিন আগে

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন

২ দিন আগে

জামায়াতের সঙ্গে জোট নিয়ে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : হান্নান মাসুদ

আমি বলেছিলাম, ‘আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬টা আসন পাইতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি নাই।’

২ দিন আগে