ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: চিফ রিটার্নিং অফিসার

ঢাবি প্রতিনিধি
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসব অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে মন্তব্য করে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন সবার প্রতি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তর থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে অধ্যাপক জসীম বলেন, গত ৯ সেপ্টেম্বর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা তদন্তসাপেক্ষে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন। দেশ-বিদেশের সব মহলে এ নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, এ ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের ইতিহাসে বিরল। এ নির্বাচন কালের সাক্ষী হয়ে থাকবে। অথচ কিছু অনলাইন অ্যাকটিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে।

এ পরিস্থিতিতে এ ধরনের অপপ্রচারে কান না দিতে এবং যেকোনো তথ্য গ্রহণ করার আগে যাচাই করার অনুরোধ জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement