'আমরা একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, অতীতে একতরফা ও গায়ের জোরে নির্বাচন করে দেশের বারোটা বাজানো হয়েছে। আমরা একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না।

রোববার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আমার জীবনে ব্যর্থতা নেই। চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। জীবনে কঠিন দায়িত্ব পালন করেছি। সারাদেশ ঘুরে বেড়িয়েছি। চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আছে। দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিলাম। এখন নিত্যনতুন চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করবো।

তিনি আরও বলেন, ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোটকেন্দ্রে আনবো। আমরা খাস নিয়তে ওয়াদা পালন করবো। আমাদের চ্যালেঞ্জ একটিই- ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন।

এসময় অন্য চার কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৪ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৪ দিন আগে