জাবিতে ধর্ষণে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পতিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ সোমবার যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান খান ও তার সহযোগীদের দ্বারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণধর্ষণের ঘটনা সারা দেশের বিবেকবান মানুষকে ক্ষুব্ধ এবং স্তম্ভিত করেছে।

তারা বলেন, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয়, এরপূর্বেও বিভিন্ন ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ নেতাদের দ্বারা ধর্ষণ—গণধর্ষণের মতো ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু প্রায় কোনো ক্ষেত্রেই বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। উল্টো সরকার, বিচারব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন তাদের আশ্রয়—প্রশ্রয় দিয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে সমস্ত ধরনের গণতান্ত্রিক প্রথা—প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে এ মনোভাব কাজ করছে ‘আমরা যাই করি, আমাদের কিছু হবে না’। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হতে পারলো। আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং একই সঙ্গে আমরা বলতে চাই শুধুমাত্র ধিক্কার জানানো বা নিন্দা জানানোর মধ্যে দিয়ে ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনাগুলো বন্ধ হবে না। বরং যে পুঁজিবাদী ক্ষমতাকাঠামো, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক সংস্কৃতি ধর্ষক তৈরি করে তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে