জকসুতেও ভিপি-জিএস-এজিএসের জয় শিবির-সমর্থিত প্যানেল থেকে

জবি প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪: ৫৮
জকসুতে নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস। ছবি: অদম্য জবিয়ান ঐক্য ফেসবুক পেজ থেকে

প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। এ নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন মো. রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল এক করার পর চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে আব্দুল আলিম আরিফ পাঁচ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট।

এজিএস পদে ছাত্রশিবিরের মাসুদ রানা পাঁচ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ছাত্রদল-সমর্থিত প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন তিন হাজার ৯৪৪ ভোট।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। নির্বাচন কমিশন সূত্রমতে, নির্বাচনে হল সংসদে ৭৫ শতাংশ ও কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে গণনা শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে মাঝে সাড়ে পাঁচ ঘণ্টা গণনা বন্ধ থাকে। পরে পুনরায় গণনা শুরু হয় এবং এক দিন পর বুধবার দিবাগত মধ্যরাত পেরিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ক্ষমতাচ্যুতির ২ বছর— প্রথমবার প্রকাশ্যে আসার ঘোষণা শেখ হাসিনার

আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতেও সরাসরি সম্প্রচার করা হবে সে অনুষ্ঠান।

১ দিন আগে

বাপ-দাদার বয়সী রাজনীতিবিদদের বিশ্বাস করে প্রতারিত হয়েছেন— অভিযোগ আসিফের

‘জাতীয় রাজনীতিতে যখন আসলাম, আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে— এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে আমরা প্রতারণার শিকার হয়েছি—। এটা আমাদের জন্য শিক্ষা। শিখলাম, পরবর্তী সময়ে আর বিশ্বাস করা যাবে না,’— বল

২ দিন আগে

এজিএসের কক্ষে সমকামিতার অভিযোগ: তদন্তের সময় ঢাবিতে ছাত্রদল-শিবির হাতাহাতি

ওই অভিযোগের তদন্তের জন্য রোববার দুপুরে প্রাধ্যক্ষ তার কক্ষে ইব্রাহীম খলিলকে ডাকেন জানিয়ে মোছাদ্দিক বলেন, ‘তদন্তের সময় প্রভোস্ট অফিসে তারা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। আমরাও প্রভোস্ট অফিসের বাইরে অবস্থান নিয়ে ছিলাম। তখন তারা আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা ভেতরে ঢুকলে তারা আবার হামলা চালায়। হামলায়

২ দিন আগে

স্থায়ী কমিটির বৈঠক: তারেক রহমানের হাতে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ভার

সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিধান অনুযায়ী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২ দিন আগে