বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ প্রত্যাহার চায় ছাত্র মৈত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ আরোপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি অতুলন দাস আলো ও সাধারণ সম্পাদক অদিতি আতা সৃষ্টি বলেন, অনেক দিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে শিক্ষাকে বাণিজ্যিকীকরণের পায়তারা চলছে। ছাত্র মৈত্রী তার জন্মলগ্ন থেকেই এর বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

তারা বলেন, অনতিবিলম্বে যদি এই রায় প্রত্যাহার করা না হয়, তাহলে ছাত্র মৈত্রী আন্দোলনে যেতে বাধ্য হবে। সুতরাং সংশ্লিষ্ট মন্ত্রণালয় উক্ত ঘটনা আমলে নিয়ে এই ট্যাক্স প্রত্যাহার করবে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষা করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, গত ২৭ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ ট্যাক্স আরোপের একটি রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স প্রতিষ্ঠানের ওপর আরোপিত হলেও এর প্রভাবট শিক্ষার্থীদের ওপরেই পড়বে।

প্রতিষ্ঠানগুলো কোন না কোনভাবে এই ট্যাক্সের টাকা শিক্ষার্থীদের ঘাঁড়ের ওপর চাপাবে। যার ফলশ্রুতিতে শিক্ষার বাণিজ্যিকীকরণের চূড়ান্ত রূপ নেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

১ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে