নিষিদ্ধ হচ্ছে আ.লীগের ২ সহযোগী সংগঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি কিছু বলেননি।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে উপদেষ্টা এক স্ট্যাটাসে এ তথ্য জানান। নিষিদ্ধ হতে যাওয়া সংগঠন দুটি হলো— যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চুড়ান্ত পর্যায়ে আছে।’

এর আগে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল সরকার। উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে এর দুটি সহযোগী সংগঠন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো তথ্য না জানালেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আওয়ামী লীগের পতন ঘটানো জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা।

আসিফ মাহমুদ বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার।’

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জুলাই আন্দোলনের সংশ্লিষ্টরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। সঙ্গে জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিও রয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে কোনো দল বা সংগঠনকে বিচারের মুখোমুখি করার বিধান রাখা হয়নি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি শুরু থেকে জানিয়ে আসছে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। বৃহস্পতিবারই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেছেন, বিচার কালক্ষেণের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

হাসনাত আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতও তৎপর। ভারতীয় হাইকমিশন ও ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে কেবল এ মাসেই ২৩টি বৈঠক করেছে। হাসনাতের দেওয়া এ তথ্য অবশ্য রাজনীতি ডটকম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে