অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অবরোধ সমর্থনে সোমবার দুপুর ১২টায় কাকরাইল ও পুরানা পল্টনে মিছিল করেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। সোমবার দুপুর ১২টায় কাকরাইল ও পুরানা পল্টনে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্যদিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। কোনো আপস নয়, ফয়সালা হবে রাজপথে। দেশবাসীর প্রতি আহ্বান আসুন, আমরা একসঙ্গে সমবেত হয়ে একটা দুর্ভেদ্য আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের মধ্যদিয়ে এই কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করতে পারি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে