১৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২১: ১৫
বিএনপির লোগো

নারায়ণগঞ্জ ও গাজীপুরের ১৪ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বুধবার (১৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’

এ ছাড়া গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন, ৪৯-৫০-৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন, ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জি. মনিরুজ্জামান, ৫২-৫৩-৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অব্যাহতি প্রত্যাহার, ছাত্রদলে ফিরলেন হামিম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাবি শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

৪ দিন আগে

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক মির্জা ফখরুলের

এমন পরিস্থিতিতেই এসেছে মির্জা ফখরুলের ফেসবুক পোস্ট। ধর্ষণকে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের প্রতিফলন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রত

৫ দিন আগে

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অ

৫ দিন আগে

‘অপরাধের বিরুদ্ধে প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

৫ দিন আগে