বিএনপির ২৩৫ প্রার্থীর তালিকায় নারী মাত্র ৪%

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮: ৪৮
শুরুতে খালেদা জিয়া। (ওপরের সারিতে বাঁ থেকে) ফারজানা শারমিন পুতুল, মোছা. সাবিরা সুলতানা ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টু। (মাঝের সারিতে বাঁ থেকে) সানসিলা জেবরিন, মোছা. তাহসিনা রুশদী ও আফরোজা খান রিতা। (নিচের সারিতে বাঁ থেকে) সানজিদা ইসলাম তুলি, শামা ওয়াবেদ ও চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্য দলটি ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ১২টি আসনে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হওয়ায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ২৩৫ জন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ১০ জন। শতাংশের হিসাবে নারী প্রার্থীর পরিমাণ মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক ২৫ শতাংশ।

সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক কমিটির বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিএনপি। পরে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থীদের এই তালিকা অনুযায়ী নারীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে। এগুলো হলো— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

এদিকে বগুড়া ও ফেনীর আসন দুটিতে খালেদা জিয়া আগেও নির্বাচন করেছেন। এবারই প্রথম দিনাজপুরের আসনে ভোট করবেন তিনি। তার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান এ আসনের সাবেক সংসদ সদস্য।

বাকি ৯ নারী প্রার্থীর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন ও সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীকে প্রার্থী করেছে বিএনপি।

এ ছাড়া মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওয়াবেদ ইসলাম ও ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বিএনপির পক্ষ থেকে একমাত্র নারী প্রার্থী খালেদা জিয়া। রাজশাহী বিভাগে তিনিসহ নারী প্রার্থী দুজন।

এর বাইরে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগে দলটি একজন করে নারী প্রার্থী দিয়েছে। কেবল ঢাকা বিভাগে বিএনপি চারজন নারীকে প্রার্থী করেছে, যার মধ্যে আবার দুজনই ফরিদপুর জেলার।

এদিকে বিএনপির নারী নেতাদের মধ্যে সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা ব্যাপক আলোচিত হলেও তার নাম আসেনি বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থীর তালিকায়। তার সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-২-এর জন্য অবশ্য দলটি কোনো প্রার্থীর নামই ঘোষণা করেনি। সমমনা দলগুলোর প্রার্থীর জন্য আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি।

সোমবার সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা সম্ভাব্য তালিকা। এরপরও এসব তালিকায় পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে এই সম্ভাব্য প্রার্থী তালিকা সবচেয়ে অ্যাপ্রোপিয়েট ধরে নিতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও জানানো হবে শ্রদ্ধা। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

৪ দিন আগে

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

৫ দিন আগে

প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের মধ্যে দলীয় ও সাংগঠনিক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

৭ দিন আগে