প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জনতার ঢল নেমেছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায় সেখানে।
১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন গভীর অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এক অভূতপূর্ব দেশপ্রেমের নজির সৃষ্টি করেছিল। এই ঐতিহাসিক মুহূর্তে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি-জনতা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে।
জিয়াউর রহমানের নেতৃত্বে ক্রান্তিকাল থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তিত হয় বহুদলীয় গণতন্ত্র এবং সূচনা হয় উন্নয়ন ও উৎপাদনের নতুন ধারার রাজনীতি।
এই তাৎপর্যপূর্ণ দিবসটি উপলক্ষ্যে বিএনপি আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া সকাল ১০টায় দলের জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন, যেখানে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার ঢল নামে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে