ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপস হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপস, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক—বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপস হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার, তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব।
‘বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য, এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত’, যোগ করেন হাসনাত আবদুল্লাহ।
সবশেষে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লিখে তার লেখা শেষ করেন।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
২ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে