রাজনৈতিক দলগুলোর অধৈর্য হওয়া সংস্কারকে বাধাগ্রস্ত করছে:ক্রীড়া উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন ও সংস্কার- এই দুইটি বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু থেকেই বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য। আর অন্তর্বর্তী সরকার চাচ্ছে সংস্কার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচনের দিকে এগোতে।

এই বিষয় ‍দুটি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছেই। সেই ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার কারণে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রমে মতামত দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার ফলে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটা এক ধরনের বাধা সৃষ্টি করছে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৩ দিন আগে