বিএনপি-জামায়াত ভোটের হিসাব ‘সমানে সমান’: জরিপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২২: ০৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিসাবে বিএনপি ও জামায়াতের অবস্থান ‘সমানে সমান’। এই নির্বাচনে বড় দল দুটির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান ৩৪.৭ শতাংশ ভোটার। অপরদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ৩৩.৬ শতাংশ। সংসদ নির্বাচনে জনসমর্থনে জামায়াত থেকে মাত্র ১ শতাংশ এগিয়ে বিএনপি।

এর আগে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) এক জরিপে ওঠে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ। এ ছাড়া ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি জরিপে ওঠে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেবেন এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি) পরিচালিত ‘প্রাক-নির্বাচনী জনমত জরিপ: জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক এক জরিপে এমনটি জানানো হয়েছে।

প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারাটিভ সহযোগী হিসেবে ‘প্রি-ইলেকশন পালস: অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেকটোরেট’ নামে এ জরিপ পরিচালনা করে। আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন। এ সময় রাজনৈতিক বিশ্লেষণসহ বিভিন্ন মতামত তুলে ধরেন পর্যালোচনাকারীরা।

জরিপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চিত্র তুলে ধরে বলা হয়, বর্তমান জনসমর্থনের ভিত্তিতে ভোটের সম্ভাব্য বণ্টনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ দশমিক ১ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ দশমিক ১ শতাংশ জনসমর্থন রয়েছে। অন্যান্য দলের রয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। তবে সিদ্ধান্ত নিতে পারেনি বা সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা ১৭ শতাংশ। মেশিন লার্নিং (এমএল) প্রজেকশন অনুযায়ী তারা দেখিয়েছে, এই সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে ৪৩ দশমিক ২ শতাংশের ঝোঁক বিএনপির দিকে এবং জামায়াতে ইসলামীর দিকে ৪০ দশমিক ৮ শতাংশ। জামায়াতে ইসলামীর চেয়ে বিএনপি ১ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে আছে, তবে জোট হিসাব করলে জামায়াতে ইসলামী ১০ শতাংশ এগিয়ে।

২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর এক মাসব্যাপী জরিপটি পরিচালিত করে তারা। এতে দেশের ৬৪ জেলার ২৯৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন পেশার ২২ হাজার ১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। ভৌগোলিক, শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে তারা স্ট্রাটিফায়েড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করে এবং ২০২২ সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট-স্ট্রাটিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়।

বিএনপির ৭২ দশমিক ১ শতাংশ সমর্থকের অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে ৩০ থেকে ৫৯ বছর বয়সী কর্মক্ষম ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন বেশি। পেশাজীবীদের মধ্যে কৃষক ও শ্রমিকদের শক্ত অবস্থানে অর্থাৎ ৮৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে জামায়াতে ইসলামীর কম দুর্নীতিগ্রস্ত ও সততার ভাবমূর্তির কারণে সমর্থন করছে ৮৫ দশমিক ৫ শতাংশ। তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামীর সমর্থন সর্বোচ্চ বলে উল্লেখ করে তারা। এ ছাড়া স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে দলটির সমর্থন অন্য যেকোনো দলের চেয়ে বেশি। জানানো হয়, জামায়াতে ইসলামী ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রে এগিয়ে আছে। এদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে সমর্থন করার পেছনে জুলাই বিপ্লবে ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছে তারা।

আনডিসাইডেড ভোটার বা সিদ্ধান্তহীন ১৭ শতাংশ ভোটারের মধ্যে ৩০ দশমিক ১ শতাংশ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছে না এবং ৩৮ দশমিক ৬ শতাংশ ভোটার কোনো মতামত দেননি। জরিপকারীরা মনে করে, এই ভোটাররাই শেষপর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে ‘গেম চেঞ্জার’ হিসেবে আবির্ভূত হতে পারেন।

পর্যালোচনাকারীরা বলছেন, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ও খালেদা জিয়ার মৃত্যুর পরে বাস্তব প্রেক্ষাপটে বিএনপির সমর্থনে সংখ্যাতাত্ত্বিকভাবে আরও বেশি এগিয়ে থাকবে বলে জানায় তারা।

জরিপে সিদ্ধান্তহীন ১৭ শতাংশ ভোটারের উল্লেখ থাকলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

২ দিন আগে

মার্কিন চুক্তিকে 'দাসত্বমূলক' আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা

৩ দিন আগে

ঢাকা উত্তরে আদিব-দক্ষিণে আসিফ, আরও ৩ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির

দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

৪ দিন আগে

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৪ দিন আগে