হাসিনাকে ফেরানোর সঙ্গে ভারতে তার স্ট্যাটাসের সম্পর্ক নেই: মুখপাত্র

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর ক্ষেত্রে তার স্ট্যাটাস বিবেচ্য বিষয় নয় বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান।

গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এখনো সেদেশেই আছেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছে। এই প্রেক্ষাপটে তিনি কোন মর্যাদায় ভারতে আছেন তা নিয়ে আলোচনা চলছে।

এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার সঙ্গে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। এটা (স্ট্যাটাস) আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়।

তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এখন আমরা অপেক্ষা করবো। এ বিষয়ে আসলে কোনো ধরা-বাধা নিয়ম নেই। আমরা অপেক্ষা করছি।

আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে আমাদের মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়। আর কারও পাসপোর্ট বাতিল হলে তার ভিসার প্রয়োজন হয় না।

বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত। বাংলাদেশও ভারতের নাগরিকদের জন্য ভিসা সীমিত করবে কি না জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। নিশ্চয় মন্ত্রণালয় বিবেচনায় রেখেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

২ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৩ দিন আগে