আরএসএফের প্রতিবেদন

সাংবাদিকদের জন্য বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। নিহতের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, এবারে বিশ্বজুড়ে যতজন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। আরএসএফ বলছে, চলতি বছর ১৮ জন সাংবাদিকের নিহতের ঘটনার জন্য ইসরায়েলি বাহিনী দায়ী। ১৬ জন সাংবাদিক গাজায় নিহত হয়েছেন এবং দুই জন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এরপরে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান। দেশটিতে ২০২৪ সালে ৭ জন সাংবাদিক নিহত হয়েছে। তালিকার এর পরের নাম দুটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।

এর আগে ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫ জন। এ ছাড়া আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন।

যেসব দেশে সবচেয়ে বেশিজন সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মিয়ানমার এবং ইসরায়েল। চীনে ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন এবং ইসরায়েলে ৪১ সাংবাদিককে বন্দী করা হয়েছে।

এ ছাড়া আরও ৫৫ জন সাংবাদিককে বর্তমানে জিম্মি করে রাখা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে জিম্মি করে রেখেছে ইসলামিক স্টেট (আইএস)। সেইসঙ্গে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে