গণমাধ্যম মালিকদের বেতন-ভাতা দেওয়ার সক্ষমতা যাচাই প্রয়োজন: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার দুপুরে ডিআরইউতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। ছবি: সংগৃহীত

একটি সংবাদপত্র বা গণমাধ্যমের মালিক প্রতিষ্ঠান পরিচালনা এবং কর্মীদের বেতন-ভাতা দেওয়ার সক্ষমতা রাখেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। গণমাধ্যমের জন্য নীতিমালা থাকা প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়। গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।

তথ্যপ্রযুক্তির এই সময়ে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার ঠেকাতে প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিকভাবে তথ্য যাচাইয়ের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। গুজব, গুঞ্জন ও অপপ্রচার রোধে তথ্য যাচাইয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রেস সচিব। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়েও কথা বলেন সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, বিগত দিনের প্রশাসনিক কাঠামোর দুর্বলতা এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ঝুঁকি মোকাবিলা করে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন সাংবাদিকদের অর্থনৈতিক ও নৈতিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক ও নৈতিক নিরাপত্তা নেই। অনেক সাংবাদিককে সন্তানদের পড়াশোনার খরচ চালাতেও হিমশিম খেতে হয়। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের একটি আইনি ভিত্তি ও কাঠামোর মধ্যে আনা গেলে তাদের পেশাগত নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে দেশবাসী আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা রাখবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বিভিন্ন পেশাজীবীদের জন্য ডেডিকেটেড স্কুল, কলেজ ও হাসপাতালসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু সাংবাদিকদের জন্য তেমন কোনো প্রতিষ্ঠান বা বিশেষ সুবিধা নেই। সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকার করলেও সংবিধানে বিষয়টি অন্তর্ভুক্ত নেই। তিনি এই বিষয়টি সংবিধানে যুক্ত করার আহ্বান জানান। সাংবাদিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, অন্যান্য পেশার মানুষের মতো সাংবাদিকদেরও কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য প্রয়োজন। সাংবাদিকদের জন্যও সপ্তাহে দুই দিনের ছুটির ব্যবস্থা করা জরুরি। এতে সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা নগরী লক্ষ্য করে ‘হুতিদের হামলার অপচেষ্টা’য় হেফাজতের নিন্দা-প্রতিবাদ

বিবৃতিতে নেতৃদ্বয় পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পবিত্র ভূমি রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

আরও ১৫০ গ্যাসকূপ খনন ও ৩ এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে সারা দেশে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কাজ শুরু হবে। একই সঙ্গে এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পন

১ দিন আগে

দুদকের ‘পেশাদারিত্ব’ ও ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো গুজবকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ হিসেবে গ্রহণ করেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এতে দুদকের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১ দিন আগে

রাজনীতির উত্তাল স্রোত থেকে আড়ালে, কেমন আছেন চিরচেনা মুখেরা?

সময়ের পরিক্রমায় দেশের রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছেন অনেক বর্ষীয়ান ও আলোচিত রাজনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার রদবদল, দলীয় বিভাজন কিংবা সাংগঠনিক সক্ষমতা না থাকায় কোনো নেতার নেতৃত্বে গড়ে ওঠা দলও হারিয়ে যেতে বসেছে। আবার রাজনীতির মূল স্রোত থেকে কোনো কোনো নেতা বয়সের ভারেও পুরোপুরি নীরব

১ দিন আগে
Advertisement