তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে পোষা বিড়াল জেবু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৬
তারেক রহমানের পোষা বিড়াল জেবু। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন তার সঙ্গে। কেবল পরিবারের সদস্যরাই নয়, তার সঙ্গে দেশে ফিরেছে ‘জেবু’ও, যেটি মূলত তার পরিবারের পোষা বেড়াল।

বিভিন্ন সময় তারেক রহমান লাইভে থাকার সময় এ বিড়ালটিকে দেখা গেছে, যা রীতিমতো ‘সেলিব্রেটি বিড়ালে’র তকমা পেয়েছে অনলাইনে। তারেক রহমানের দেশে ফেরার খবর চূড়ান্ত হলে তার সঙ্গে ‘জেবু’ও ফিরবে কি না, তা নিয়ে অনলাইনে বেশ আলোচনাও হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির ফেসবুক পেজ থেকে ‘জেবু’র একটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে ‘দেশে ফিরেছে জেবু’।

ছবিতে দেখা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুজন ব্যক্তি একটি খাঁচায় করে জেবুকে নিয়ে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ‍ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহজালালে অবতরণ করে। মিনিট দশেকের মধ্যেই বিমান থেকে সপরিবারে বেরিয়ে আসেন তারেক রহমান। অবস্থান করেন শাহজালালের ভিআইপি লাউঞ্জে।

দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ জুবাইদা রহমান ও জাইমা রহমান তাদের জন্য রাখা বিশেষ গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন। ১২টা ৩০ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বের হন তারেক রহমান। ১২টা ৪০ মিনিট নাগাদ বিশেষ বাসে করে তিনিও বিমানবন্দর ত্যাগ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে