বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আ. লীগের আফজাল হোসেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আফজাল হোসেন । ছবি: সংগৃহীত

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় আজ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা।

আফজাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে