গণভোটকে ‘বেআইনি’, নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৭

গণভোটকে ‘বেআইনি’, নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা। তারা বলেছেন, ড. ইউনূস ও তার মেটিক্যুলাস ডিজাইনের পার্টনাররা বাংলাদেশকে মুক্তিযুদ্ধবিরোধী পথে ঠেলে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধবিরোধী পথ থেকে বাংলাদেশকে ফেরাতে বেআইনি গণভোট এবং একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানান।

শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের সদ্যপ্রয়াত তিনজন নেতা স্বাধীনতা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ছাত্র সংসদের সাবেক ভিপি, সিরাজগঞ্জ জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ নওশাদের স্মরণে আয়োজিত শোকসভায় এ আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কারামুক্তি একই সুতোয় বাধা।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোকসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুহাম্মদ মোহসীন, শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ সেলিম, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাতীয় আইনজীবী পরিষদের নেতা ও হাইকোর্টের আইনজীবী শ্রাবনী দত্ত গুহ জয়া, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, প্রয়াত নেতাদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোহর আলী চৌধুরীর বড় ছেলে মাসুদ চৌধুরী, মাসুদ পারভেজ নওসাদের ছেলে আলমগীর হোসেন আবির, আমিনুল হক আমিনের ভাতিজা মেজবাউল হক খোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মাহাবুবর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো: শাজাহান, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৈয়দ হোসেন, ঢাকা জেলা জাসদের সহ—সভাপতি আইয়ূব আলী খান, সিরাজগঞ্জ জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রকিবুল এহসান বিপ্লব প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

২ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে

জামিনে মুক্ত জামায়াতের নারী কর্মী বিবি সাওদা

ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা বিবি সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

৪ দিন আগে