তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান ৪৭.৬% মানুষ: জরিপ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০০: ১১
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি চেয়ারমম্যান তারেক রহমানকে আগামীদিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেশিরভাগ মানুষ দেখতে চান। সম্প্রতি সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে এমন তথ্য উঠে এসেছে।

বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি।

জরিপে অংশ নেওয়া ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রেখেছেন ৪৭.৬ শতাংশ ভোটার।

এছাড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে চান ২২.৫ শতাংশ, আর ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন।

জরিপের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩.২০ শতাংশ মানুষের।

তবে জরিপে অংশ নেওয়া ২২.২ শতাংশ ভোটার কোনো উত্তর দেননি। যদিও এসব সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেওয়া ৬৯.৭ শতাংশ নারী মতামত দেননি।

এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

২ দিন আগে

মার্কিন চুক্তিকে 'দাসত্বমূলক' আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা

৩ দিন আগে

ঢাকা উত্তরে আদিব-দক্ষিণে আসিফ, আরও ৩ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির

দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

৪ দিন আগে

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৪ দিন আগে