হরতাল সফলে ঢাকায় বিরোধী দলগুলোর ঝটিকা মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হরতাল সফলে রাজধানীতে রোববার ঝটিকা মিছিল করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও সরকার পতনের এক দফা দাবি আদয়ে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন, বিজয় নগর, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের সামনে, সায়েন্স ল্যাবরেটরির সামনে, তেঁজগাও রেল স্টেশন সড়ক, তেঁজগাও শিল্পাঞ্চল সড়ক, বাড্ডা, ফকিরাপুল, গ্রীন রোড প্রভৃতি সড়কে এসব কর্মসূচি পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিএনপি

হরতালের প্রথম দিনে তেঁজগাও রেল স্টেশনের সড়ক, ফকিরাপুল, কবি নজরুল সরকারি কলেজ সড়ক, ঝিকাতলা, বনানীর কাকলীর সামনের সড়ক, তেঁজগাও শিল্পাঞ্চল সড়ক, গুলশানে ছাত্র দল ও বাড্ডায় মহিলা দল, শাহবাগ, রমনা, মতিঝিল, গ্রীন রোডে স্বেচ্ছাসেবক দল সকালে ‘ঝটিকা’ মিছিল করে চলে যায়। এসব মিছিলে কোথাও ৩০ থেকে ৩৫ জন আবার কোথাও কোথাও অর্ধশতাধিক নেতা-কর্মী ছিলেন।

গণতন্ত্র মঞ্চ

তফসিল ঘোষণার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টায় বিজয় নগর সড়কে মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ২০২৩-২৪ এ বাংলাদেশে যে সন্ধিক্ষণে দাঁড়িয়েছে এটা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, এটা বাংলাদেশের মানুষের রক্ষার লড়াই। গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে স্বাধীনতাও থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। কাজেই এই লড়াইয়ে পরাজয়ের কোনো জায়গা নেই। এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতেই হবে।

কর্মসূচিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রতিদিন সরকার বলছে তারা নাকী অংশগ্রহনমূলক, সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। বিরোধী দলের ওপরে দমন-নিপীড়ন চালিয়ে কীভাবে ভোটের আয়োজন করা হচ্ছে। আমরা গণমাধ্যমের সামনে আজকে বলতে চাই, অনতিবিলম্বে এই নির্বাচন, নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করুন, সকল বিরোধী দলের নেতা-কর্মীদের যাদের আপনি জেলখানায় বন্দি করে রেখেছেন অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তির দেবার ব্যবস্থা করুন।

আগামীকাল ৪৮ ঘণ্টা হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয়তাবাদী সমমনা জোট

বেলা সাড়ে ১১টার দিকে বিজয়নগর সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন দলের নেতাকর্মীরা। এতে এনপিপির ফরিদুজ্জমান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুতফুর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, এনডিপির আবু তাহেরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ করে।

গণঅধিকার পরিষদ

নুরুল হক নূরের নেতৃত্বে পরিষদের শতাধিক নেতা-কর্মীরা বিজয় নগর ও নয়া পল্টনের সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ভোট ডাকাতের তফসিল, মানি না, মানব না’, ‘শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেয়। নেতা-কর্মীদের হাতে ছিলো ‘ইন্তেকাল কমিশন’ লেখা প্ল্যাকার্ড।

গণতান্ত্রিক বাম ঐক্য

তোপখানা রোড় থেকে পুরানা পল্টনের মোড়ে ‘একতরফা’ নির্বাচনের প্রতিবাদে মিছিল করে তারা। ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘গণতান্ত্রিক বাম ঐক্যের হরতাল চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দেয়।

১২ দলীয় জোট

বিজয়নগর সড়কে বেলা সাড়ে ১১টায় মিছিল বের করে দলের নেতাকর্মীরা মিছিলে ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) নওয়াব আলী আব্বাস, জাগপার রাশেদ প্রধান, ইকবাল হোসেন, লেবার পার্টির ফারুক রহমান, কল্যাণ পার্টির নুরুল কবির ভূঁইয়া পিন্টু, বিএলডিপির এম এ বাশার, জাতীয় দলের শামসুল আহাদ,ইসলামী ঐক্যজোটের ইলিয়াস রেজা উপস্থিত ছিলেন।

এলডিপি

বেলা ১২টায় নাইটেঙ্গল মোড়ে মিছিল করে তারা একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানায়। এই মিছিলে ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাহ মিয়াজীসহ অন্যরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে