স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে সিপিডি: ড. ইউনূস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৭

সিপিডি গত ৩০ বছরে স্বাধীনভাবে কাজ করেছে। তাদের প্রতিবন্ধকতা ছিল, তবুও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কাজ করেছে। সেই সঙ্গে বিগত সরকারে আমলে দেশ গঠনে তারা নিজস্ব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সেন্টার ফর পলিসির ৩০ বছর পূর্তি উপলক্ষে এসব কথা বলেন অন্তর্বতী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে রোববার (১ ডিসেম্বর) বর্ষপূর্তির অনুষ্টানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

সিপিডির একজন ট্রাস্টি সদস্য হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ৩০ বছরের দীর্ঘ যাত্রা। তারা দেশের থিংক ট্যাংক হিসেবেও পরিচিত। সিপিডি সব সময় গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক এবং জবাবাদিহিতামূলক কাজে উৎসাহ দিয়েছে।

‍‍`দ্য সিপিডি জার্নি: মেমোরেটিং থার্টি ইয়ারস অফ সিপিডি‍‍` শিরোনামের অনুষ্টানে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচনে আমি সারাজীবন ধরে যে চেষ্টা করেছি, তার প্রতিফলন আমি সবসময় সিপিডির কাজে দেখেছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে