ট্রাভেল পাসের জন্য আবেদন তারেক রহমানের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০: ২১
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে

লন্ডন থেকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেয়ে জায়মা রহমানকে নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষ থেকে ট্রাভেল পাসের আবেদন করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রাজনীতি ডটকমকে নিশ্চিত করেছে।

বিএনপি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনের মাধ্যমে তারেক রহমান এ আবেদন পাঠিয়েছেন।

তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পাস ইস্যুটি আলোচনায় রয়েছে। ২০০৮ সালে দেশ ত্যাগ করা তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই, যা নবায়ন করা হয়নি বা নতুন করে পাসপোর্টও নেননি তিনি। এ অবস্থায় তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস ব্যবহার করতে হবে।

ট্রাভেল পাস মূলত এক ধরনের অস্থায়ী একটি নথি, যা ব্যবহার করে বিশেষ পরিস্থিতিতে ভ্রমণ করা যায়। কোনো দেশের সরকার বা দূতাবাস বা আন্তর্জাতিক কোনো সংস্থা এটি ইস্যু করতে পারে। সাধারণত শরণার্থী, কোনো দেশের নাগরিকত্ব না থাকা ব্যক্তি কিংবা পাসপোর্টহীন বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের এটি দেওয়া হয়।

ট্রাভেল পাস কাউকে ভ্রমণের বৈধতা দিলেও এর ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে, যেটিকে পাসপোর্ট হিসেবে ব্যবহার করা যায় না। তাছাড়া এটি সাধারণতই একমুখী যাত্রার জন্য একটি বিশেষ নথি, যা জরুরি অবস্থা বা বিশেষ প্রয়োজনে নিজ দেশ বা গন্তব্যে পৌঁছানোর জন্য ইস্যু করা হয়ে থাকে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলে একদিনের মধ্যেই তাকে এই পাস দেওয়া সম্ভব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে