প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি। তবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে। আমরা জনগনের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য। গত ১০০ দিনে সরকারের আরও কিছু করার ছিলো। তবে তা হয়তো করা যায়নি। আগামী তিন মাসে এর দ্বিগুণ কাজ করতে পারব।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি। জোড়াতালি দিয়ে ফেডারেশন চলছে। দ্রুতই এই পরিস্থিতি ঠিক হবে আশা করি। জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর ফেডারেশনগুলোকে নিরীক্ষা প্রতিবেদন দিতে হবে। আর্থিক অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।
৩ দিন আগে
রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৪ দিন আগে